দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় ১ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানের ওই কর্মীসহ দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ০৫ কেজি। কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতার অভিযোগে একজন যাত্রীকে আটক করা হয়। একই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানকেও আটক করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এমএস/